আইএসএল ২০২৫-২৬ উপলক্ষে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ম্যাচের অফলাইন টিকিট বিক্রয় বিজ্ঞপ্তি
আইএসএল ২০২৫-২৬: ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের অফলাইন টিকিট বিক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি
আগামীকাল, ১৬ই ফেব্রুয়ারী, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরশুমের ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড-এর গুরুত্বপূর্ণ ম্যাচ।
উক্ত ম্যাচের অফলাইন টিকিট বিক্রয় করা হবে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী—
📍 ১৫ই ফেব্রুয়ারী (আজ) — সন্ধ্যা ৭টা ৩০মিনিট পর্যন্ত
📍 ১৬ই ফেব্রুয়ারী (ম্যাচের দিন) — সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
সমস্ত সমর্থকদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করার জন্য। টিকিট সীমিত সংখ্যক হওয়ায় যত দ্রুত সম্ভব সংগ্রহ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।
লাল-হলুদের সমর্থনে যুবভারতী ভরিয়ে তুলুন।
