ইস্টবেঙ্গল ক্লাব মাঠে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাবের ৬৩তম বার্ষিক অ্যাথলেটিক্স মিট











১৫ মার্চ ২০২৬, রবিবার, ইস্টবেঙ্গল ক্লাব মাঠে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাবের ৬৩তম বার্ষিক অ্যাথলেটিক্স মিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব কমল কুমার মৈত্র। বিশেষ অতিথি হিসেবে ক্লাব সম্মানিত করে অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সরস্বতী সাহাকে।
বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি এদিন ক্লাব সংবর্ধিত করে প্রাক্তন ও বর্তমান কৃতি অ্যাথলেটদের। সংবর্ধিতদের মধ্যে ছিলেন—
অলিম্পিয়ান ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত সরস্বতী সাহা, কমনওয়েলথ ইয়ুথ গেমসে উচ্চ লাফে স্বর্ণপদকজয়ী হরিশঙ্কর রায়, পোল ভল্টে রাজ্য স্বর্ণপদকজয়ী প্রণব কুমার সরকার, দীর্ঘদিন লং জাম্পে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রতিনিধিত্বকারী শোভন দত্ত, ২০২৫ ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে প্রতিনিধিত্বকারী ওবামি মুর্মু, উচ্চ লম্ফে জুনিয়র ন্যাশনালে প্রথম স্থানাধিকারী জুইন মন্টুসা, ট্রায়াথলন জুনিয়র ন্যাশনালে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানাধিকারী সাধন ঘোষ ও সুমনা হাঁসদা, উচ্চ লম্ফে জুনিয়র ন্যাশনালে দ্বিতীয় কিংশুক পাল, ২০০ মিটার জুনিয়র ন্যাশনালে দ্বিতীয় মনিকা রাহা এবং কিডস জ্যাভেলিনে জুনিয়র ন্যাশনালে তৃতীয় গৌরব বৌরি। এছাড়াও অ্যাথলেটিক্স দলের সকল কোচ ও সাপোর্টিং স্টাফদেরও সম্মানিত করা হয়।
৬৩তম ইস্টবেঙ্গল ক্লাব বার্ষিক অ্যাথলেটিক্স মিট – ২০২৬ এর ফলাফল:
ওভারঅল চ্যাম্পিয়ন ইউনিট:
ইস্টবেঙ্গল ক্লাব – মোট পয়েন্ট: ২৮৫
স্বর্ণ – ২৪টি
রৌপ্য – ১০টি
ব্রোঞ্জ – ৯টি
মোট পদক – ৪৩টি
রানার আপ:
মোহনবাগান ক্লাব – ১০১ পয়েন্ট
গ্রুপ চ্যাম্পিয়ন (পুরুষ):
ইস্টবেঙ্গল ক্লাব – ১৫২ পয়েন্ট
গ্রুপ রানার আপ (পুরুষ):
মোহনবাগান ক্লাব – ৩৮ পয়েন্ট
গ্রুপ চ্যাম্পিয়ন (মহিলা):
ইস্টবেঙ্গল ক্লাব – ১৩৩ পয়েন্ট
গ্রুপ রানার আপ (মহিলা):
৬৩ পয়েন্ট











