ঐতিহ্য ও পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে নতুন স্পর্ধায় ১০৭-এ পদার্পণ করল ইস্টবেঙ্গল ক্লাব।

ঐতিহ্য ও পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে নতুন স্পর্ধায় ১০৭-এ পদার্পণ করল ইস্টবেঙ্গল ক্লাব।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ক্লাব পতাকা উত্তোলন এবং ১০৭তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ কেক কেটে উৎসবের শুভ সূচনা হয়।

এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড়বৃন্দ, ক্লাবের আধিকারিকগণ, একাডেমির খেলোয়াড়রা, সদস্যবৃন্দ এবং অসংখ্য সমর্থক। সকলের সম্মিলিত উপস্থিতিতে লাল-হলুদের গৌরব, ঐতিহ্য ও আবেগে ভরে ওঠে ক্লাব প্রাঙ্গণ।

শুভ ১০৭তম প্রতিষ্ঠা দিবস, ইস্টবেঙ্গল ক্লাব।
লাল-হলুদের ঐতিহ্য চির অমলিন থাকুক, সাফল্যের পথে এগিয়ে চলুক শতবর্ষেরও অধিক গৌরবময় এই প্রতিষ্ঠান।