অনুর্দ্ধ ১৮ এর পর অনুর্দ্ধ ১৬ তেও গ্রুপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি





এ.আই.এফ.এফ. অনুর্দ্ধ ১৬ জুনিয়র লিগ ২০২৫-২৬
জোনাল গ্রুপ স্টেজ | গ্রুপ ‘এইচ’
তারিখ: ১০ এপ্রিল ২০২৬
মাঠ: মহামেডান মাঠ
গ্রুপ লিগের শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে ৬-০ ব্যবধানে Mohammedan Sporting Club-কে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হল East Bengal FC। অনুর্দ্ধ ১৮ দলের পর অনুর্দ্ধ ১৬ দলও একই কৃতিত্ব অর্জন করায় ক্লাবের যুব উন্নয়ন কাঠামোর শক্তি আবারও প্রমাণিত হল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধেই অর্ণাভ ছেত্রীর গোলে লিড নেয় লাল-হলুদ বাহিনী। এরপর সুরজিৎ মান্ডির জোড়া গোল এবং আকাশ মন্ডলের একটি নিখুঁত ফিনিশে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা।
দ্বিতীয়ার্ধে তাইবুর মোল্লা দুরন্ত ফর্মে জোড়া গোল করে ব্যবধান আরও বাড়ান। মাঝমাঠ ও ডিফেন্স—দুই জায়গাতেই দারুণ সমন্বয় রেখে মহামেডান স্পোর্টিংকে কোনো সুযোগই তৈরি করতে দেয়নি ইস্টবেঙ্গল রক্ষণভাগ।
গোলদাতারা:
- অর্ণাভ ছেত্রী (১)
- সুরজিৎ মান্ডি (২)
- আকাশ মন্ডল (১)
- তাইবুর মোল্লা (২)
এই জয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এ অপরাজিত থেকে শীর্ষস্থান দখল করে নিল ইস্টবেঙ্গল। অনুর্দ্ধ ১৮ ও অনুর্দ্ধ ১৬—দুই স্তরেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে ক্লাবের ভবিষ্যৎ সম্ভাবনার উজ্জ্বল ইঙ্গিত বহন করছে।





