ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলনের মাধ্যমে ডুরান্ড কাপ জয়ের বিজয় উৎসব



ডুরান্ড কাপ জয় উদযাপন
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, ইস্টবেঙ্গল ক্লাবের ডুরান্ড কাপ জয় উপলক্ষে আজ, সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ক্লাব প্রাঙ্গণে এক গৌরবময় অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব পতাকা উত্তোলন করা হয়।
ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি শ্রী মুরারী লাল লোহিয়া এবং ক্লাবের সচিব শ্রী রূপক সাহা।
এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়, শ্রী দেবব্রত সরকার, শ্রী সৈকত গাঙ্গুলী-সহ ক্লাবের অন্যান্য এক্সিকিউটিভ সদস্যবৃন্দ, সাধারণ সদস্য, অসংখ্য সমর্থক এবং শুভানুধ্যায়ীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ও মিডিয়ার বহু সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দ।
ইস্টবেঙ্গল ক্লাবের এই ঐতিহাসিক সাফল্যের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ক্লাবের সকল সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং প্রেস ও মিডিয়ার বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।
জয় ইস্টবেঙ্গল! ❤️💛



